ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, বিএনপির প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ভারতের গণমাধ্যম এই সময়-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথিত সাক্ষাৎকারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি একটি মিথ্যা প্রতিবেদন, যা দল ও মহাসচিবের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, কলকাতাভিত্তিক বাংলা গণমাধ্যমে প্রকাশিত ওই "কল্পিত সাক্ষাৎকারের" উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা। এ ধরনের অসত্য প্রচারণা বিএনপি নেতাকর্মী কিংবা দেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।
উল্লেখ্য, সংশ্লিষ্ট পত্রিকায় ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। দলটি একে সম্পূর্ণ "ডাহা মিথ্যা" আখ্যা দিয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ওই নিউজটা ফেক নিউজ। ওরা (পত্রিকাটি) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কলকাতার ‘এই সময়’কে আমি এ ধরনের কোনো কথা বলিনি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি