ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জরিপে বিএনপি এগিয়ে, জামায়াত দ্বিতীয়, তলানীতে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি সংস্থা ইনোভিশন কর্তৃক পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি ভোটের সরব প্রাধান্য পাবে। জরিপ অনুযায়ী, বিএনপি ৪৫.৬ শতাংশ ভোট পেতে পারে। একই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ৩৩.৫ শতাংশ ভোট পাবে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.৭ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভাবনা রাখে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টি ২.১ শতাংশ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। জরিপের তথ্য বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়।
জরিপে অংশ নেওয়া ১০,৪১৩ জন ভোটারের মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ এবং ৩০.৫ শতাংশ শহুরে। নমুনা ঢাকাসহ দেশের আটটি বিভাগের ৬৪টি জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় রাজনীতির প্রতি জনমতের দিকে তাকালে দেখা যায়, বিএনপির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮.২ শতাংশ মানুষ, জামায়াতের প্রতি ১৩.৭ শতাংশ, এনসিপির প্রতি ৯.১ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ৬.৩ শতাংশ ভোটার। একই সঙ্গে, একদমই সন্তুষ্ট নন এমন ভোটারদের সংখ্যা বিএনপির জন্য ১৪.৫ শতাংশ, জামায়াতের জন্য ১৪.১ শতাংশ, এনসিপির জন্য ২১.৫ শতাংশ এবং আওয়ামী লীগের জন্য ২০.২ শতাংশ।
জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে ভোটারদের ৬৫.৫ শতাংশ প্রার্থী যোগ্যতা বিবেচনা করে ভোট দেবেন। অন্যদিকে মাত্র ১৪ শতাংশ ভোটার দলীয় প্রতীকের ওপর নির্ভর করবেন।
জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন-এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত