ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজায় মানবিক বিপর্যয় তীব্রতর, ভয়াবহ রূপ নিচ্ছে দুর্ভিক্ষ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের কারণে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টির বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান পরিচালনা করেছে।
ডুজারিক বলেন, “পুষ্টি সহায়তা কার্যক্রম এখন মারাত্মকভাবে বাধাগ্রস্ত। এক মাস আগে গাজার গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল। আজ পরিস্থিতি আরও খারাপ।”
তিনি আরও জানান, পুষ্টি কার্যক্রমে নিয়োজিত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে, ফলে শিশুদের চিকিৎসা এবং নতুন রোগী শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।
গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার সীমিত রয়েছে। ডুজারিক বলেন, “১২টি মানবিক মিশনের মধ্যে মাত্র সাতটি পরিচালনা করা সম্ভব হয়েছে। কেরেম শালোম থেকে কিছু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা গেছে, তবে খাদ্যবাহী দুটি মিশন আটকে দেওয়া হয়েছে।”
জাতিসংঘের মুখপাত্র জানান, হতাশাগ্রস্ত পরিবারগুলো গাজা সিটি ছেড়ে দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানেও পর্যাপ্ত আশ্রয় নেই। এছাড়া বারবার উচ্ছেদ নির্দেশনার কারণে আশ্রয়কেন্দ্রগুলো গাদাগাদি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরাঞ্চলের মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অপরিহার্য।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী