ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গু মৃ'ত্যুর সংখ্যা বেড়ে ২
ডুয়া ডেস্ক: সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮১ জনে উন্নীত করেছে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা সর্বোচ্চ, সেখানে ১৪৯ জন ভর্তি হয়েছেন।
অন্য অঞ্চলে নতুন ভর্তি রোগীদের সংখ্যা হয়েছে: ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২৬ জন, ঢাকা বিভাগ ১১৩ জন, চট্টগ্রাম বিভাগ ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭৪ জন, রাজশাহী বিভাগ ৫৫ জন, ময়মনসিংহ বিভাগ ৩৩ জন, খুলনা বিভাগ ২৫ জন, রংপুর বিভাগ ১০ জন, সিলেট বিভাগ ৩ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮১ জন ডেঙ্গুতে মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বাধিক ৮৫ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)