ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৯ পুলিশ কর্মকর্তাকে বদলি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: পুলিশ বিভাগে একযোগে ৯ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্বভার প্রদান করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ড. এলিজা শারমীনকে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালীর পিটিসিতে পুলিশ সুপার পদে স্থান্তরিত করা হয়েছে। নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুর রশিদকে র্যাবে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
এছাড়াও, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমীনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমিকে টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার, এবং রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরীয়ারকে ঢাকার এসবিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
উল্লিখিত কর্মকর্তাদের মধ্যে আসাদুজ্জামান, কামারুম মুনিরা, রুহুল আমীন, কাজী রুবাইয়াত ও জায়েদ শাহরীয়ার সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। এই প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপিতে বদলির আদেশ দেওয়া হলেও, পরবর্তীতে সেই আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা