ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ডকে 'সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬' সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৪৯টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে 'সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬' সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জমকালো গালা আয়োজনে এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদা তুলে দেওয়া হয়।
দ্বিবার্ষিক এই আয়োজনে দেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন। এ সময় 'সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬' শীর্ষক প্রকাশনাটির প্রচ্ছদও উন্মোচন করা হয়।
১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করা সুপারব্র্যান্ডস বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাধীন ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান। একটি ব্র্যান্ড তখনই সুপারব্র্যান্ড হিসেবে বিবেচিত হয় যখন এটি তার নির্দিষ্ট খাতে সর্বোচ্চ সুনাম অর্জন করে এবং ভোক্তাদের কাছে অটল আস্থা তৈরি করতে সক্ষম হয়। এই মর্যাদা বাজারে ব্র্যান্ডের অবস্থানকে আরও শক্তিশালী করে এবং শিল্পে তাদের নেতৃত্বকে স্বীকৃতি দেয়।
সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ নির্বাচনের জন্য একটি বিশেষ ব্র্যান্ড কাউন্সিল কাজ করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কাউন্সিল প্রতিটি ব্র্যান্ডকে ২০ নম্বরের স্কেলে মূল্যায়ন করেছে। ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থা এবং ভোক্তার মনে উপস্থিতি (টপ অব মাইন্ড অ্যাওয়ারনেস) - এই মানদণ্ডগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। সর্বোচ্চ স্কোর অর্জনকারী ব্র্যান্ডগুলোই সুপারব্র্যান্ডস মর্যাদা লাভ করেছে।
গালা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনস কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি জানান, বাংলাদেশে সুপারব্র্যান্ডস নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রচলিত কঠোর মানদণ্ড মেনে সম্পন্ন হয়েছে। একাধিক ধাপে মূল্যায়নের মাধ্যমে কেবল সেইসব ব্র্যান্ডকেই নির্বাচন করা হয়েছে, যারা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতায় নিজেদের আলাদাভাবে প্রমাণ করতে পেরেছে।
সুপারব্র্যান্ডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, "সুপারব্র্যান্ড হলো এমন একটি স্বীকৃতি যেটির প্রতি মানুষ আস্থা রাখে, শ্রদ্ধা করে এবং গর্ব অনুভব করে। এই ব্র্যান্ডগুলো প্রতিশ্রুতি রক্ষা করে আস্থা অর্জন করেছে এবং মূল্যবোধের মাধ্যমে নিজেদের আলাদা করেছে। আজকের এই আয়োজনে আমরা সেইসব ব্র্যান্ডকে সম্মান জানাচ্ছি, যারা এই আস্থা অর্জন করেছে এবং শিল্পে নতুন মানদণ্ড তৈরি করছে।"
আসন্ন সুপারব্র্যান্ডস বইতে প্রতিটি স্বীকৃত ব্র্যান্ডের ইতিহাস, যাত্রা ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এই বইটি বিজ্ঞাপন, বিপণন, ব্র্যান্ড ব্যবস্থাপনা, শিক্ষা ও গণমাধ্যমের পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।
বিশ্বব্যাপী সুপারব্র্যান্ডস ১৯৯৪ সাল থেকে ৯০টি দেশে প্রায় ৪৫,২২১টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং ৬৪৫টিরও বেশি বই প্রকাশ করেছে। বাংলাদেশে এযাবতকালে ৫টি আয়োজনে সুপারব্র্যান্ডস এই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, যেখানে সেইসব ব্র্যান্ডকে সম্মান জানানো হয় যারা আস্থা, গুণমান ও স্বকীয়তার প্রতীক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ