ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গাজা থেকে ইসরাইলের দিকে প্রথম রকেট আঘাত
আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘ বিরতির পর আবারও ইসরাইলের দিকে হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকা থেকে দুইটি রকেট ইসরাইলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি রকেট ভূপাতিত করা হয়েছে এবং অপরটি উন্মুক্ত স্থানে পড়ে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার খবর নিশ্চিত হওয়ার পর দক্ষিণ ইসরাইলের আশদোদ, নিতজান ও শুতুলিম এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরাইলি বাহিনী উত্তর গাজা থেকেও দুটি রকেট শনাক্ত করেছে। এর মধ্যে একটি রকেটকে এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গত ৬ এপ্রিলের পর গাজা থেকে ইসরাইলের দিকে এটি প্রথম রকেট হামলা। এই ঘটনার মাধ্যমে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, মার্কিন সহায়তায় ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে। এ সময়ে গাজার অন্তত ৬৫ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৬ হাজার ২৭১ জন আহত হয়েছেন।হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ৪৪২ ফিলিস্তিনি অভুক্ত অবস্থায় নিহত হয়েছেন, যার মধ্যে ১৪৭ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে বৃহৎ অংশের বয়সও শিশু এবং নারী।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী