ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চুক্তি শেষ হওয়ার আগেই বদলি হলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে সরানো হয়েছে ড. মো. মোখলেস উর রহমানকে। তাকে নতুনভাবে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীতে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগের প্রক্রিয়া হতে পারে।
ড. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। গত বছরের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে নিয়োগের পর প্রশাসনে বেশ কয়েকটি বিতর্ক সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে নানা অভিযোগ, সিনিয়র কর্মকর্তাদের অবমূল্যায়ন এবং জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনা ওঠে।
তাছাড়া, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগও উঠে, যা সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর