ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন ইভারস আইজাবস, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এবং প্রাথমিক নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন।
ইভারস আইজাবস বলেন, “ইইউ পর্যবেক্ষকরা মোট ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে। নির্বাচন গ্রহণযোগ্য, আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন যথাযথভাবে কাজ করেছে। তবে নির্বাচনের সময় নারীদের প্রতি কিছু অবমাননাকর মন্তব্যও লক্ষ্য করা গেছে।”
তিনি আরও বলেন, “প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন এবং নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে।”
ইউরোপীয় পর্যবেক্ষক প্রধান নারী অংশগ্রহণের কম হওয়াকে রাজনৈতিক নারীমুক্তি ও ক্ষমতায়নের অভাব হিসেবে দেখেছেন। তিনি বলেন, “নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, চরিত্রহানি ও যৌন নির্যাতনমূলক হেনস্থা নির্বাচনে লক্ষ্য করা গেছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে গ্রহণযোগ্য নয়। ডিজিটালি নির্যাতনের শিকার নারীদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”
নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয়-পরাজয় মেনে নেওয়াকে তিনি প্রশংসনীয় বলেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে