ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
গণরায় বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: সংস্কার ইস্যুতে অনুষ্ঠিত জাতীয় গণভোটে জনগণের যে স্পষ্ট মতামত উঠে এসেছে, তা কার্যকর করার দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর এমন মন্তব্য করেছেন গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে সংস্কার প্রশ্নে জনগণ যে সুস্পষ্ট রায় দিয়েছেন, তা বাস্তবায়নের দায়ভার রাজনৈতিক দলগুলোর ওপরই বর্তায়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলই অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন এবং আপস-সমঝোতার যে সংস্কৃতি রাজনৈতিক দলগুলো গড়ে তুলেছে, তা অব্যাহত রাখা জরুরি। জনরায়-সমর্থিত দলিল বাস্তবায়নের দায়িত্ব এখন তাদের হাতেই ন্যস্ত।
জনগণের প্রতিও আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সকলে সহযোগিতা করবেন। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের দেশ গঠনের কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান তিনি। দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা নস্যাৎ করে দেওয়ায় অংশগ্রহণকারী জনগণকেও তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে