ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে বড় জয় পাওয়ায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন। এ প্রসঙ্গে তিনি স্মরণ করেন আপনার পিতা জিয়াউর রহমান এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে কার্যকর অংশগ্রহণ এসব ক্ষেত্রে সমন্বিত নেতৃত্ব ও দূরদর্শিতা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।
দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার সব উদ্যোগ সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা দোয়া করেন, মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ