ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবেন: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন জানান, গত বছর বই ছাপানোর অর্ডার নভেম্বর মাসে দেওয়ায় শিক্ষার্থীরা বই পেয়েছিলেন দেরিতে। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতে নতুন বই পায়, সেই লক্ষ্য রেখে সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং বাকি অর্ডারগুলোর যাচাই-বাছাই শেষ করে সেপ্টেম্বরে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “যাদের আগে বই বিতরণ করা হয়েছিল, তাদের বইয়ের মান, কাগজের ধরন, এবং একাধিক অর্ডার বা মনোপলি হচ্ছে কিনা—এসব যাচাই-বাছাই করা হবে। তাই আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।”
ড. সালেহউদ্দিন জানিয়েছেন, অনিয়মের অভিযোগ মাঝে মাঝে পাওয়া যায়। কেউ ঠিকমতো কাজ না করে একাধিক অর্ডার নিতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা এবার জানুয়ারিতে বই পাবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “নিশ্চিতভাবেই তারা জানুয়ারিতে পাবেন। গতবার নভেম্বরে অর্ডার দিয়েছিলাম, এবার সেপ্টেম্বরে দিয়েছি। আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সবকিছু চূড়ান্ত করা হবে।”
তিনি বলেন, কোন প্রতিষ্ঠানগুলোতে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে, তা এই মাসের মধ্যেই নির্ধারণ করা হবে। যাচাই-বাছাই দুই সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)