ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এইচ-১বি ভিসা ফি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অভিবাসন নীতিতে আবারও বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ঘোষণা দিয়েছেন, নতুন করে যারা এইচ-১বি ভিসার আবেদন করবেন, তাদের এককালীন ১ লাখ মার্কিন ডলার ফি দিতে হবে। হঠাৎ এ সিদ্ধান্তে বিদেশি দক্ষ কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও হোয়াইট হাউস পরে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানায়, এটি কেবল নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এইচ-১বি ভিসার জন্য আবেদনকারীদের ১ লাখ ডলার ফি জমা দিতে হবে। ঘোষণার পরপরই অভিবাসী কর্মী ও বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট স্পষ্ট করে বলেন, এই নিয়ম বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত বা ইতিমধ্যে ভিসাধারীদের জন্য নয়।
তিনি আরও জানান, এটি কোনো বার্ষিক ফি নয়, বরং এককালীন ফি। যারা আগামী লটারি সাইকেলে নতুন আবেদন করবেন, কেবল তাদেরই এই ফি দিতে হবে। আগে থেকে যাদের ভিসা আছে, তারা পূর্বের মতোই নবায়ন বা ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়মে চলতে পারবেন।
ট্রাম্পের এই ঘোষণার আগে গুজব ছড়িয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে আসলে পুনরায় প্রবেশের সময় ভিসাধারীদেরও ১ লাখ ডলার দিতে হবে। এতে অনেকের চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছিল। তবে হোয়াইট হাউসের ব্যাখ্যায় সেই সংশয় দূর হয়েছে।
বর্তমানে এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরতদের মধ্যে ৭১ শতাংশই ভারতীয়, এরপর সর্বাধিক চীনা নাগরিক। নতুন নিয়মে বলা হয়েছে, আমেরিকান কোনো প্রতিষ্ঠান যদি এইচ-২বি ভিসায় বিদেশি কর্মী নিয়োগ করে, তাহলেও একই ফি প্রযোজ্য হবে। ছয় বছর পর্যন্ত ভিসার মেয়াদ থাকলেও শুধুমাত্র নতুন আবেদনকারীরাই এই ফি দিতে বাধ্য হবেন।
এইচ-১বি হলো এক ধরনের অ-অভিবাসী ভিসা, যা দক্ষ কর্মীদের আমেরিকায় সাময়িকভাবে কাজ করার সুযোগ দেয়। প্রথমে তিন বছরের জন্য ভিসা দেওয়া হয়, পরে তা সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বাড়ানো যায়। এ সময়ে গ্রিন কার্ডের জন্যও আবেদন করা যায়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্ত অনেকের মতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের পথ আরও কঠিন করে তুলবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে