ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যা বললেন তাওহীদ হৃদয়
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পাওয়ায় দল একপ্রকার আত্মবিশ্বাসী অবস্থানে এসেছে। জয়ী ইনিংসের নায়ক ছিলেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়, যিনি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার কারণে সমালোচিত হলেও এদিন ঝলমলে পারফরম্যান্স দেখান। মাঠে তাঁর খেলায় সতীর্থ এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ফিরে এসেছে।
সাম্প্রতিক সময়ে হৃদয়ের ব্যাট হাতে ভালো সময় না কাটলেও, শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নিজের মানসিক দৃঢ়তা প্রমাণ করেছেন। অধারাবাহিকতার মাঝে তিনি ৩৭ বল খেলে ৫৮ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। সেট ব্যাটার সাইফ হাসান আউট হওয়ার পর কিছুটা চাপ সৃষ্টি হলেও হৃদয় দায়িত্ব নিয়ে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লিখেছেন, “চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ।”
২৪ বছর বয়সী এই ব্যাটার আরও জানান, নিজের কঠিন সময়ে সফল ইনিংসের জন্য তিনি আল্লাহপাকের প্রতি কৃতজ্ঞ। তিনি লিখেছেন, “আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।”
এখন দেখার বিষয়, ধারাবাহিকতা ধরে রেখে হৃদয় ভবিষ্যতের ম্যাচগুলিতে কতটা ভরসাস্থল হতে পারেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট