ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নেপালের মতো ভারতে 'জেন জি' আন্দোলনের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাও (কেটিআর) সতর্ক করেছেন যে, ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তাহলে নেপালের মতো 'জেন জি' (জেনারেশন জি) আন্দোলন ভারতেও শুরু হতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এনডিটিভির যুব কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
কেটিআর বলেন, নেপালে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে, তা মূলত গণতন্ত্র ও জেন জি-এর কণ্ঠরোধ করারই ফল। তিনি উল্লেখ করেন, প্রথমে মিডিয়া জেন জি-এর প্রতিবাদকে ইন্টারনেট বন্ধ হওয়ার ক্ষোভ হিসেবে দেখলেও, বাস্তবে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে প্রতিবাদ করছিল।
ভারতে একই ধরনের জেন জি আন্দোলন সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে কেটিআর বলেন, "যদি সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে বারবার ব্যর্থ হয়, তাহলে কেন নয়? হ্যাঁ, সম্ভব।" যদিও উপস্থিত অনেক তরুণ এর উত্তরে 'না' বলেন, তখন কেটিআর হেসে বলেন, "রাত এখনো অনেক বাকি আছে, দেখা যাক কী হয়।"
'যুবা অ্যান্ড দ্য আর্ট অব রিইনভেনশন' শীর্ষক সেশনে কে টি রামা রাও জেন জি-কে সাহসী, উদ্ভাবনী ও চঞ্চল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে জেন জি দারুণভাবে সক্রিয় এবং উদাহরণ হিসেবে হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কথা তুলে ধরেন, যারা ৪০০ একর বনভূমি বিক্রির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাদের আন্দোলনের ফলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এবং বনভূমি সংরক্ষিত হয়।
তবে কেটিআর জোর দিয়ে বলেন, শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলেই চলবে না, জেন জি-কে 'মুহূর্তটি নিজের করে নিতে হবে'। তিনি বলেন, বিশ্ব যখন বয়স্ক হচ্ছে, ভারত তখন আরও তরুণ হচ্ছে এবং ভারতের 'পোল-ভল্টিং'-এর দরকার, কেবল ভেঞ্চার ক্যাপিটাল নয়, 'অ্যাডভেঞ্চার ক্যাপিটাল' অর্থাৎ সাহসী উদ্যোগ প্রয়োজন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল