ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে ১৬৯ রানের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দাসুন শানাকার দল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
মারমুখী হয়ে ওঠা লঙ্কান ব্যাটারদের বিপক্ষে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও, দাসুন শানাকাকে থামাতে পারেনি। তিনি ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, যা শ্রীলঙ্কাকে একটি বড় সংগ্রহ গড়তে সাহায্য করে।
শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (২২) এবং কুশল মেন্ডিস (৩৪) শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এবং ৫ ওভারে ৪৪ রান যোগ করেন। তবে, তাসকিন আহমেদ ব্রেকথ্রু এনে দেন এবং নিশাঙ্কাকে আউট করেন। এরপর স্পিনার শেখ মেহেদী হাসান জোড়া আঘাত হেনে কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে প্যাভিলিয়নে পাঠান। কুশল মেন্ডিস ৩৪ রান করে সাইফ হাসানের হাতে ধরা পড়েন এবং কামিল মিশারা মেহেদীর বলে বোল্ড হন।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুষ্মন্তে চামিরা, নুয়ান থুসারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়