ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আয়ারল্যান্ডে বিনা খরচে পিএইচডি করার সুযোগ
ডুয়া ডেস্ক : ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিকমানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, এবং সংস্কৃতি ও উদ্ভাবনের সমৃদ্ধ পরিবেশ দেশটিকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। দেশটির সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে।
আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৫।
সুযোগ-সুবিধা :
* টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;
* বছরে ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা) প্রদান করবে;
* স্কলারশিপ দেবে ১ বছরের জন্য;
* গবেষণা ব্যয়সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা :
আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে,
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
* পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;
* উচ্চতর যোগাযোগদক্ষতা থাকতে হবে;
* সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে;
* ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে;
* বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা/মানদণ্ড পূরণ করতে হবে;
প্রয়োজনীয় নথি :
* পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
* রিকমেন্ডেশন লেটার;
* মোটিভেশন লেটার;
আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্যএখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত