ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ে
এশিয়া কাপের সুপার ফোর পর্বের নিজেদের প্রথম ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটি জয় ও একটি হার নিয়েও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারে 'ভাগ্যের জোরে' সুপার ফোরে খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। এই সুযোগকে কাজে লাগিয়ে জয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করতে চায় লিটন দাসের দল।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের পরিবর্তে খেলছেন শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
গত দুই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই লঙ্কানদের সম্পর্কে ভালো ধারণা আছে টাইগারদের। দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।
আজকের ম্যাচের আগে বাংলাদেশ কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পেয়েছে টাইগাররা। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দুটি ম্যাচ খেলতে হয়েছে। এছাড়াও টাইগারদের বিপক্ষে খেলতে তাদের আবুধাবি থেকে দুবাই ভ্রমণ করতে হয়েছে, যা তাদের ক্লান্তি আরও বাড়াতে পারে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)