ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের রিমান্ডে বুয়েটের সনি হত্যা মামলার দণ্ডিত আসামি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার হওয়া সনি হত্যা মামলারসাজা খাটাআসামি মো. মুশফিক উদ্দীন টগরকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা মামলায় শনিবার (২০ সেপ্টেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।
এর আগে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, টগরের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মুখোশ উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্র সরবরাহকারী ও সহযোগীদের তথ্য উদ্ঘাটন সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব-৩ আজিমপুর থেকে টগরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, শর্টগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল উদ্ধার হয়। র্যাব জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, টগর সনি হত্যা মামলায় দীর্ঘদিন সাজা ভোগ করেন এবং ২০২০ সালে বিশেষ বিবেচনায় মুক্তি পান। তবে মুক্তির পর তিনি আবারও অস্ত্র ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন।
গ্রেপ্তারের পর র্যাব-৩ এর ডিএডি মো. খালেকুজ্জামান লালবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক