ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আগামীকাল হবে বছরের শেষ সূর্যগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: আকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর)। এদিন ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকেই কেবলমাত্র গ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে।
সূর্যগ্রহণ কীভাবে ঘটে
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে কিছু সময়ের জন্য সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে এলে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায়। ফলে পৃথিবীর দর্শকের কাছে সূর্য অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণের জন্য। এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত অমাবস্যা তিথিতে নতুন চাঁদ ওঠার সময় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের সময়সূচি
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST) অনুসারে সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো ঘটনার স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।
কোথায় দেখা যাবে
এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।
গ্রহণের গতিপথ
গ্রহণের কেন্দ্রীয় পথ শুরু হবে স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে, যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিমে। আর গ্রহণের সমাপ্তি ঘটবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিমে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)