ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের বুকে কাঁপন ধরিয়েও জয় পেল না ওমান
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতের মুখোমুখি হয়ে রীতিমতো চমকের আভাস দিয়েছিল ওমান। জয় হাতছানি দিয়ে ডাকলেও শেষ পর্যন্ত তা ধরা দেয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোর নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের ভারত।
শুক্রবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ওমান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয়।
লক্ষ্য তাড়ার শুরুটা বেশ দুর্দান্তই ছিল ওমানের। ১৬.৪ ওভার পর্যন্ত মাত্র ১ উইকেটে ১৪১ রান তুলে ভারতীয় শিবিরে চাপ তৈরি করে তারা। এ জুটির নায়ক ছিলেন আমির কালিম ও হাম্মাদ মির্জা। দু’জন মিলে ৫৫ বলে গড়েন ৯৩ রানের পার্টনারশিপ।
তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধাক্কা খায় ওমান। ৪৬ বলে ৬৪ রান করা আমির বাউন্ডারি লাইনে ধরা পড়লে ভেঙে যায় তাদের স্বপ্ন। এরপরও হাম্মাদ ৩৩ বলে ফিফটি (৫১ রান) করেন, কিন্তু জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ওপেনার যতিন্দর সিংও করেছিলেন ৩৩ বলে ৩২ রান।
এর আগে ভারতের ব্যাটিংয়ে সর্বোচ্চ অবদান রাখেন সঞ্জু স্যামসন ৪৫ বলে ৫৬ রান। ওপেনার অভিষেক শর্মা খেলেন ১৫ বলে ঝড়ো ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ২৯ এবং অক্ষর প্যাটেল ১৩ বলে ২৬ রান যোগ করেন দলের সংগ্রহে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)