ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সরকার ১৫ হাজার মেট্রিকটন চিনি কিনবে
ডুয়া নিউজ : সরকার বাজার মূল্য স্থিতিশীল রাখতে ১৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে পৃথক দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে চিনি কিনবে বাণিজ্য মন্ত্রণালয়।
সারা দেশে টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি করা হবে। এতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা।
এরমধ্যে প্রতি কেজি ১১৫.২৫ টাকা হিসেবে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা এবং বাকি ৫ হাজার মেট্রিক টন প্রতি কেজির দাম ১১৭.৯০ টাকা হিসেবে ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা। ১০ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড এবং বাকি চিনি সরবরাহ করবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
টিসিবির ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ২০ হাজার মেট্রিক টন এবং ২টি স্থানীয় দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে আরো ১৫ হাজার মেট্রিক চিনি।
স্থানীয়ভাবে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে একটি দরপত্র পাওয়া যায়। এতে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড প্রতি কেজি চিনির দর ১১৫.২৫ পয়সা উল্লেখ করে। এতে চিনি ক্রয়ে ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা। দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে সাশ্রয় হবে প্রায় ৬৯ কোটি টাকা। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি টিসিবি’র গুদাম পর্যন্ত পৌঁছে দেবে সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার