ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
রাফার মাটির নিচে মৃত্যু ফাঁদ, নি-হ-ত ৪ ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ গাজার রাফা এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইসরায়েলি সেনাদের অবস্থান। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, নিহত চার সেনা ছিলেন বাহাদ-১ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য। সেনারা রুটিন টহল দিচ্ছিলেন, এমন সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— ২৬ বছর বয়সী ওমরি চাই বেন মোশে, ২৩ বছরের ইরান শেলেম, ২২ বছরের এইতান আভনার বেন ইতজাক এবং ২০ বছর বয়সী রন আরিয়েলি। তাদের মৃত্যুর খবরে ইসরায়েলের সেনা মহলে শোক নেমে এসেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা অভিযানে সেনাদের হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ এই ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল অভিযান ও সীমান্ত-সংক্রান্ত সংঘাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। বিশ্লেষকরা মনে করছেন, ক্রমবর্ধমান হতাহতের ঘটনা ইসরায়েলের সামরিক কৌশল ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রশ্নের মুখে ফেলছে।
গাজার রাফা এলাকা দীর্ঘদিন ধরেই ইসরায়েলি সেনাদের অভিযানের কেন্দ্রবিন্দু। হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এখানে নানা সময়ে আক্রমণ চালিয়ে আসছে। সাম্প্রতিক এই বিস্ফোরণ প্রমাণ করছে, সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?