ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বইমেলা-২০২৬
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে অমর একুশে বইমেলা-২০২৬ নির্ধারিত সময়ের আগেই শুরু হবে। চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে এই বইমেলা শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এই সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, বিভিন্ন পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ বিবেচনা করে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ২০২৬ এর সময়সূচি পরিবর্তন করা হবে। এই সিদ্ধান্তের ফলে বইপ্রেমীরা ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই মেলায় যোগ দিতে পারবেন। সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হলেও, বিশেষ পরিস্থিতির কারণে এবার ব্যতিক্রমী সময়ে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি