ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ঢাকায় চালু হলো ফ্রান্সের ভিসা কেন্দ্র
ডুয়া ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা এখন থেকে এই কেন্দ্রের মাধ্যমে উন্নতমানের সেবা পাবেন।
মঙ্গলবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। এরপর থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ভ্রমণপ্রত্যাশীদের জন্য সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা। এতে দৈনিক আবেদন গ্রহণের সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে এবং অর্থপ্রদানের প্রক্রিয়া আরও আধুনিক হবে।
তিনি আরো জানান, আবেদনকারীরা প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার ও ফর্ম পূরণের মতো অতিরিক্ত সুবিধাও নিতে পারবেন। তবে আবেদন সংগ্রহ, নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য নেওয়ার দায়িত্ব ভিএফএস গ্লোবালের হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকবে ফ্রান্স দূতাবাসের হাতে।
ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের হয়ে ভিসা প্রক্রিয়ায় কাজ করছে। বর্তমানে তারা ২৯টি দেশে ৭০টি ফরাসি ভিসা কেন্দ্র পরিচালনা করছে।
ঢাকার নতুন ভিসা আবেদন কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা বিস্তারিত তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই ঠিকানায়: ? https://visa.vfsglobal.com/bgd/en/fra
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ