ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৪ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে রদবদল
ডুয়া ডেস্ক : চার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।
একইসঙ্গে এই পদে থাকা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) করা হয়েছে।
নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পাওয়া বোর্ড গুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ। সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পদায়ন পেয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এই পদে থাকা অধ্যাপক এ এমএম মুজিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ছৈয়দ আক্তারুজ্জামান। এই পদের অধ্যাপক মো. সামছুল ইসলামকে ওএসডি করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যাপক জি এম শহীদুল ইসলাম। এ পদে থাকা অধ্যাপক অরুণ কুমার গাইনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক রুনা নাছরীন। এ পদে থাকা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে ওএসডি করা হয়েছে।
অপরদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ইরম জাহান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন উপসচিব নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম। এ পদে থাকা অধ্যাপক মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরির্দশক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. মাহবুব হাসান। এই পদে থাকা অধ্যাপক মো. এনামুল হককে ওএসডি করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরির্দশক নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. নূরুনবী। এই পদে থাকা অধ্যাপক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারীকে পাবনার এডওয়ার্ড কলেজে বদলি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন