ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তৃতীয় দফায় বর্ধিত সময় শেষ হওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে কমিশন বদ্ধপরিকর। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এ প্রক্রিয়া শেষ করতে এক মাসও সময় লাগবে না। সনদ বাস্তবায়নে যেসব জটিলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে ইতোমধ্যেই বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তার ভাষায়, “খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং কমিশন প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”
আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা তুলে ধরেন। তিনি আরও জানান, কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি সার্বিকভাবে অবগত আছেন। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি জানানো হবে। তার মতে, এটি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির একটি পদক্ষেপ নয়, বরং জাতীয় ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের খসড়া পাঠানো হয়েছে। দলগুলো ছয়টি উপায় প্রস্তাব করেছে—কেউ গণভোট কিংবা বিশেষ সাংবিধানিক আদেশের পক্ষে, আবার কেউ সংসদের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরাও সংবিধান-সংক্রান্ত বিষয়গুলো গণভোট বা সংসদের মাধ্যমে এবং অধ্যাদেশে সম্ভব বিষয়গুলো দ্রুত সমাধানের সুপারিশ করেছেন।
তিনি আরও জানান, সনদে স্বাক্ষর করার জন্য প্রতিটি দলকে দুইজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছিল। বেশিরভাগ দলই ইতোমধ্যে নাম পাঠিয়েছে। এখন সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে কমিশনের প্রত্যাশা।বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ