ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন নোটে জুলাই বিপ্লবের গ্রাফিতি সংযুক্তির অনুমোদন
ডুয়া নিউজ : হাসিনা সরকারের পতনের পর নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন নোটে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রচলিত টাকায় বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নকশা পরিবর্তন অনুমোদন পেয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন টাকা ছাপাতে আমাদের কাজ চলছে। বঙ্গবন্ধুর ছবিটি বাদ যেতে পারে। সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করবে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড।
প্রতি বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। প্রিন্ট টাকা বাজারে না ছাড়লে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে যোগ করা হয় ভল্টের টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ