ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএস: প্রতিটি পদের জন্য লড়বেন কতজন?
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ আটটি বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেছে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। এর আগে ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন এবং ৪৫তম বিসিএসে ৩ লাখ ১৮ হাজার জন আবেদন করেছিলেন।
৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা নির্ধারিত হয়েছে ৩ হাজার ৪৮৭।
কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। সময়মতো না আসা পরীক্ষার্থী গেট বন্ধ হওয়ার কারণে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষার্থীরা তাদের আসন বিন্যাস, কেন্দ্রের তথ্য ও সময়সূচি পেতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে। এছাড়াও, সংশ্লিষ্ট তথ্য মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর