ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ইডি মেজবাউল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (ইডি) মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তার এই পদত্যাগের পেছনে সরকারের চাপ ছিল। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দিয়ে গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ২০১৬ সালের রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।"
অন্যদিকে, মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মেলার পরই তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেওয়া হয়। এরই অংশ হিসেবে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এই ঘটনা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রিজার্ভ চুরির ঘটনার দীর্ঘ সময় পর একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন পদত্যাগ নতুন করে প্রশ্ন তুলেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ