ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চায় বাংলাদেশ
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমানকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। এসময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
মাল্টিপল-এন্ট্রি ভিসা পেলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি কর্মীরা দেশে ভ্রমণ করতে পারবেন এবং প্রয়োজনে ফিরে আসতে পারেন।
এছাড়াও ড. ইউনূস হাইকমিশনারের প্রতি গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীর প্রবেশ সহজ করার আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে এবং আগামীকাল মঙ্গলবারও এ সংক্রান্ত আরেকটি বৈঠকের কথা রয়েছে।
গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এ প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে গত ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন