ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ লুক্সেমবার্গ ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে তারা ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামের সঙ্গে মিলিত হয়ে এই উদ্যোগকে এগিয়ে নেবে।
মঙ্গলবার আল-আরাবিয়া মাধ্যমে জানানো হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক, এবং বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা এতে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই ধরনের স্বীকৃতি হামাসকে উৎসাহিত করছে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার পর। এতে গাজায় প্রায় ৬৪,৯০০ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই বেসামরিক। সম্প্রতি জাতিসংঘের তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগও আনা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপের একের পর এক দেশের স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা ও আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস