ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এসএসসি পাশে বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) উৎপাদন শাখায় ছয় মাসের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ সুযোগে আবেদন করতে পারবেন কমপক্ষে এসএসসি পাস এবং ৩২ বছরের কম বয়সী প্রার্থীরা। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
কিচেন হেলপার পদে ইন্টার্নশিপ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
অতিরিক্ত শর্ত:
সিটি অ্যান্ড গিল্ডস, ইউকে / এনএইচটিটিআই বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অন্তত ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট।
যেকোনো ফাইভ-স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজে কমপক্ষে ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্নশিপ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
অতিরিক্ত শর্ত:
সিটি অ্যান্ড গিল্ডস, ইউকে / এনএইচটিটিআই বা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অন্তত ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্স সার্টিফিকেট।
যেকোনো ফাইভ-স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে অন্তত ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকতে হবে।
সাধারণ শর্তাবলি
বয়সসীমা ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট জমা দিতে হবে।
ভর্তি পূর্বে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সনদ আনতে হবে।
যেসব প্রার্থী পূর্বে উৎপাদন শাখায় দুইবার ইন্টার্নশিপ করেছেন, তারা আবেদন করতে পারবেন না।
সুযোগ-সুবিধা
ইন্টার্নশিপ শুধুমাত্র ছয় মাসের জন্য প্রযোজ্য।
নির্বাচিত ইন্টার্ন প্রতিদিন হাজিরা অনুযায়ী ৬০০ টাকা সম্মানী পাবেন। এর বাইরে অতিরিক্ত কোনো ভাতা দেওয়া হবে না।
রোস্টার অনুযায়ী প্রতিদিন আট ঘণ্টার ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিএফসিসি বা বিমানের ওয়েবসাইট (www.bfcc-bd.com,www.biman.gov.bd, www.biman-airlines.com) থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ট্রেড কোর্সের সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সনদ, নিজ জেলার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ (মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা সনদসহ) সংযুক্ত করতে হবে।
সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা ঠিকানায় রাখা নির্ধারিত বাক্সে।
বিস্তারিত জানতে ভিজিট করুন:www.bfcc-bd.com,www.biman.gov.bd
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে