ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে ভারতের টানা দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে থাকলেও, মাঠের লড়াইয়ে আরও একবার একপেশে জয় তুলে নিয়েছে ভারত। এবারের এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল, যা তাদের সুপার ফোরে এক পা দিয়ে রাখল।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। শাহিন আফ্রিদির শেষ দিকের ক্যামিও ইনিংসে ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের গড়পড়তা পুঁজি গড়ে। শাহিবজাদা ফারহান দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন, আর আফ্রিদি অপরাজিত ৩৩ রান করেন।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দারুণ শুরু করে। শুভমান গিল দ্রুত রান তোলার আভাস দিলেও আউট হন। এরপর আরেক ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ব্যাটিং শুরু করেন। কেন তিনি আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান, তা যেন বুঝিয়ে দিচ্ছিলেন। শাহিন আফ্রিদি ও সাইম আইয়ুবের ওপর চড়াও হয়ে ১৩ বলে ৩১ রান করে আউট হন অভিষেক।
প্রথম ১০ ওভারেই ৮৮ রান তুলে ফেলে ভারত, যা তাদের জয়ের রাস্তা পরিষ্কার করে দেয়। বাকি কাজটা শেষ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বার্মা। ১৫.৫ ওভারেই ভারত ম্যাচ জিতে নেয়। সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পেয়েছেন সাইম আইয়ুব, তিনি একাই তিনটি উইকেট শিকার করেন।
এর আগে, ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম বৈধ বলেই হার্দিক পান্ডিয়ার বলে সাইম আইয়ুব আউট হন। মোহাম্মদ হারিসও দ্রুত ফিরে যান বুমরাহর শিকার হয়ে। ৬ রানে ২ উইকেট হারানোর পর ফারহান ও ফখর জামান জুটি বাঁধলেও ফখর ১৫ বলে ১৩ রান করে আউট হন। এরপর সালমান আলি আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। তবে এক প্রান্তে আগলে রেখে ফারহান ৪০ রান করেন। তার আউটের পর আফ্রিদি ১৬ বলে চার ছক্কায় অপরাজিত ৩৩ রান করে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)