ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলল রাশিয়া
ডুয়া ডেস্ক : কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল। হাপিয়ে উঠেছে মার্কিন দমকল কর্মীরা।
শেষ পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে হাত মিলাতে ৩৯৫ জন কয়েদিকে নিযুক্ত করেছে দেশটির প্রশাসন। আর এ ঘটনাকেই যুক্তরাষ্ট্রে ভণ্ডামি বলছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মানবতার ‘ধ্বজাধারী’ যুক্তরাষ্ট্রে আসল চেহারা আজ উন্মোচিত হয়েছে। তারা সব সময় বলে আসছে, চীন জোর করে ইচ্ছার বিরুদ্ধে আটক ব্যক্তিদের দিয়ে কাজ করায়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন কারাগারের কয়েদিদের দাবানলের আগুন নেভানোর কাজে লাগিয়েছে।এখন তাদের মানবতা কোথায় পালিয়েছে?
এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ছোটখাট মামলায় আটক কয়েদিদের দিয়ে এই আগুন নেভানোর কাজ করানো হচ্ছে। খবর তাসের।
যুক্তরাষ্ট্রের দাবি, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (সিডিসিআর) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দিকে সেখানে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দাবানলটি লস অ্যাঞ্জেলেসজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে থাকে। এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভয়াবহ এ আগুনে ধ্বংস হয়েছে ১০ হাজারের বেশি অবকাঠামো। পুড়ে গেছে ৩৭ হাজার একর এলাকা। রাষ্ট্র পরিচালিত ৩৫টি ফায়ার ক্যাম্প রয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে কারাবন্দিদের দমকলকর্মী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে দুটি ক্যাম্প শুধু নারীদের জন্য।
এসব ক্যাম্পে ‘বন্দি-দমকলকর্মীর’ সংখ্যা এক হাজার ৮৭০ জন। ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হওয়া বন্দিরা মূলত এসব ক্যাম্প থেকেই আসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ