ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাতারে হামলার পর নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তাদের স্বজনদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে প্রধান বাধা হিসেবে দেখছেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো। 'হোস্টেজেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম' নামে ওই সংগঠনটি এক বিবৃতিতে এই অভিযোগ তুলেছে।
সংগঠনটি জানায়, যখনই কোনো চুক্তি এগোতে থাকে, নেতানিয়াহু সেটি ভণ্ডুল করে দেন। কাতারে সম্প্রতি হামলার ঘটনাকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি বাড়িতে হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষ নেতারা আলোচনায় বসেছিলেন। হামাস দাবি করেছে, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন যে হামাস নেতাদের কাতারে হত্যা করলেই বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসানের পথে প্রধান বাধা দূর হবে। তার মতে, হামাসই যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং প্রতিটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রতিহত করছে।
তবে বন্দি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আরেকটি অজুহাত হিসেবে আখ্যা দিয়েছেন। তারা বলেন, "এই কাতারের অভিযান প্রমাণ করেছে, বন্দিদের মুক্তি ও যুদ্ধ বন্ধে একমাত্র বাধা নেতানিয়াহু নিজেই। এখন আর দেরি না করে চুক্তির পথে হাঁটার সময় এসেছে।" পরিবারগুলোর দাবি, নেতানিয়াহুর 'বিলম্বনীতির' কারণে ৪২ জন বন্দির মৃত্যু হয়েছে এবং বাকিদের জীবনও এখন ঝুঁকিতে।
এদিকে, কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইসরায়েল সফরে এসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের আগে রুবিও বলেন, "এই হামলায় আমরা খুশি নই। প্রেসিডেন্ট ট্রাম্পও অসন্তুষ্ট। তবে এখন আমাদের সামনে তাকাতে হবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক