ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মানুষের আমানত স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ণ আমাদের দায়িত্ব
ডুয়া নিউজ : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমানতের খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।'
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, 'জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়।'
মো. আনোয়ারুল ইসলাম বলেন, 'মানসিক শক্তি সৎ উদ্দেশ্য সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।'
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন