ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মানুষ চাকরি করার জন্য জন্মায়নি: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, বরং উদ্যোক্তা হওয়ার জন্য এসেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, "মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ক্রমশ বেড়েছে। এখন মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। প্রযুক্তির কারণে মানুষ এখন বিশ্বের সঙ্গে সরাসরি যুক্ত। এই প্রযুক্তি ব্যবহার করার সময় এসেছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতার ভিত্তিতে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।"
পিকেএসএফ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "পিকেএসএফ আগের কাঠামো অনেক পরিবর্তন করেছে। নিয়ম-কানুনে পরিবর্তন এসেছে। যদি বিনিয়োগের সুযোগ পাওয়া যায়, তবে বড় আকারের প্রকল্পও সম্ভব। বর্তমান প্রজন্ম অনেক এগিয়ে গেছে, তারা নানা ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে কাজ করছে। আইন-কানুনের যে বাধা তৈরি হয়েছে, তা সংশোধন করে আরও সম্প্রসারণ সম্ভব কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।"
ড. ইউনূসের মতে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে ইতোমধ্যেই কয়েক লাখ বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি