ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে দাফন হবে ফরিদা পারভীনের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের লোকসংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লালনসংগীতের অনন্য সাধক ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালে উপস্থিত হয়ে শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকালে ফরিদা পারভীনের মরদেহ প্রথমে ‘অচিন পাখি’ নামের গানের স্কুলে নেওয়া হবে। এরপর সকাল ৯টায় তেজকুনি পাড়া মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে সর্বস্তরের মানুষ, শিল্পী-কলাকুশলী ও ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য সকাল সাড়ে ১০টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে তাঁকে।
উল্লেখ্য, নজরুলসংগীত দিয়ে শিল্পীজীবন শুরু করলেও ফরিদা পারভীনের পরিচয় গড়ে ওঠে লালন সাঁইয়ের গানকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে। তাঁর কণ্ঠে লালনের দার্শনিক বাণী ও সুর ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর