ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফরিদা পারভীনের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে ইমাম নিমেরি উপল। তিনি জানান, "আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।" ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীও শিল্পীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
গত কয়েক বছর ধরে ফরিদা পারভীন কিডনির রোগ, শ্বাসকষ্ট জনিত রোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ডায়ালাইসিস করার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুণী এই শিল্পী তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য অবদান রেখেছেন। ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। এরপর ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে তিনি মর্যাদাপূর্ণ ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার লাভ করেন। এছাড়াও, ১৯৯৩ সালে সিনেমার গানে অসাধারণ পারফরমেন্সের জন্য এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাঁর মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে