ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইডিবি-বিআইএসইডব্লিউতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ
ডুয়া ডেস্ক : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় তেরটি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনা খরচে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে৷
আইডিবির এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আন্তর্জতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হতে এই কোর্সটির ভূমিকা অসাধারণ।
আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি। প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ৬৫তম রাউন্ডে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা :
*সম্পূর্ণ বিনা ফি-তে কোর্সটি করানো হয়;
*প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;
*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;
*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে;
আবেদনের যোগ্যতা :
*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;
*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে:
আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল