ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নিউজিল্যান্ডে ফিলিস্তিন সমর্থনে সর্ববৃহৎ বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এটি দেশটিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় সমাবেশ।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ‘মার্চ ফর হিউম্যানিটি’ শিরোনামের এই বিক্ষোভে আয়োজকরা প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের দাবি করেছেন, যদিও নিউজিল্যান্ড পুলিশ অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ২০ হাজার হিসেবে জানিয়েছে।
ফিলিস্তিনের পতাকা এবং নানা ধরনের স্লোগানযুক্ত ব্যানার হাতে বিক্ষোভকারীরা অংশ নেন। ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যাকে স্বাভাবিক করো না’ এবং ‘সাহস দেখাও, ফিলিস্তিনের পাশে দাঁড়াও’।
আয়োজকরা জানান, আগস্টে সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে অকল্যান্ডের একটি বড় সেতু বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, তবে প্রবল বাতাসের কারণে তা বাতিল করতে হয়।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কেউ গ্রেপ্তার হয়নি। সমাবেশ শেষে ধীরে ধীরে সড়কগুলো খুলে দেওয়া হচ্ছে।
‘অটেয়ারোয়া ফর প্যালেস্টাইন’ নিউজিল্যান্ডের বামপন্থি জোট সরকারের প্রতি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছিলেন। দেশটি বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।
নিউজিল্যান্ডে বসবাসরত প্রায় ১০ হাজার ইহুদির প্রতিনিধিত্বকারী নিউজিল্যান্ড জিউইশ কাউন্সিল বিক্ষোভ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি