ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাবি জাকসু নির্বাচন : অনানুষ্ঠানিক ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে পাঁচটি হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ীদের নাম জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। কিছু হলে ভোটার উপস্থিতি বেশি থাকায় সন্ধ্যার পরও ভোট গ্রহণ করা হয়। রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনা, যা শুক্রবার দুপুর পর্যন্ত চলতে থাকে।
মীর মশাররফ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী জুবায়ের শাবাব। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন আরাফাত।
শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মারুফ এবং জিএস পদে মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল) থেকে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ এবং এজিএস পদে লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী জিএম রায়হান কবীর।
এবারের নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট ৩৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২০ জন প্রার্থী। এর মধ্যে ১৩১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্য রয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন, যাদের মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।
মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৮ হাজার ৩ জন ভোট প্রদান করেছেন। ভোটগ্রহণ হার ৬৭ দশমিক ৯ শতাংশ।
ভোটগ্রহণের দিন বিভিন্ন হলে সংগঠন ও প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার অব্যবস্থাপনা, ভিন্ন নির্দেশনা, ভোটার তালিকায় ছবি না থাকা, আঙুলে অমোচনীয় কালি না দেওয়া ইত্যাদি অভিযোগ উঠে আসে।
ভোট গণনা এখনও চলমান রয়েছে এবং বাকি ফলাফল প্রকাশের অপেক্ষা রয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)