ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, মোট প্রাণহানি ১৪৫
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর ভয়াবহতায় মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন প্রাণ হারিয়েছেন এডিস মশাবাহিত এ রোগে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন রোগী। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময় সর্বাধিক নতুন রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরশনে—সংখ্যা ১৪৪ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০৯, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪, ময়মনসিংহে ১২, রংপুরে ১০ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, মোট ৭৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১, বরিশালে ১৯, ঢাকা উত্তর সিটিতে ১৩, রাজশাহীতে ৭, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)