ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঢাবি সূর্যসেন হলে নতুন হল সংসদ কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ শেষে মাস্টার দা সূর্যসেন হলের নতুন হল সংসদ কমিটি গঠন করা হয়েছে।
ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে, আনুমানিক সাড়ে চারটার দিকে।
সূর্যসেন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আজিজুল হক। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইতিহাস বিভাগের মোখলেছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের রিয়াজ উদ্দীন সাকিব।
এছাড়া সাহিত্য সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, সংস্কৃতি সম্পাদক হয়েছেন সাব্বির রহমান, পাঠকক্ষ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমরান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. সুভান আলী হৃদয়, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. রাসেল সরকার অন্তর এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী শাকিব।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাফিউল ইসলাম, মো. সাইয়েদুজ্জামান নূর, রফিকুল ইসলাম রফিক এবং মুহাইমুন হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ