ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা
‘রাজনীতির কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে ছাড় নয়’
ডুয়া নিউজ: রাজনীতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংকের কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি স্থানীয় ৩০ জন কৃষকের মাঝে শ্যালো মেশিন ও ট্রাক্টর বিতরণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোন আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেয়া হবে না। আপনারা যে যে দলের হন না কেন, আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, যদি আমার ভাইও হয় কাউকে ছাড় দেবেন না। তারে চার সিকের ভেতরে ঢুকান। এরা এমপি হোক, যাই হোক সেই সময় হবে। এখন আইনশৃঙ্খলার ভিতর তাদের কোন হাত নাই।'
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যারা আসবে, তাদের প্রতি কঠোর হোন। এই মুহূর্তে কঠোর হওয়া আপনার সবচেয়ে বড় সুযোগ।"
সরকারি কর্মকর্তাদের কাউকে ছাড় না দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে তারুণ্য মেলায় অংশ নেন।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা