ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৯তম বিশেষ বিসিএস এর সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার এমসিকিউ পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটি শুধুমাত্র ঢাকা কেন্দ্রে নেওয়া হবে।
পিএসসি বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন কেন্দ্রে কোন প্রার্থী বসবে এবং পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
জানা গেছে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য এই ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। কমিশনের তথ্য অনুযায়ী, মোট আবেদন পড়েছে ৩ লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের জন্য গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।
শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট বিবেচনায় রেখে পিএসসি ২১ জুলাই এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন প্রার্থীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারতেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান