ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
৬০ দিন বাড়লো সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
ডুয়া নিউজ: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের মধ্যে যারা সেনাবাহিনীর ক্যাপ্টেন তথা তদূর্ধ্ব পদমর্যাদার অধিকারী, তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।
রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাদের, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিযুক্ত সমপদমর্যাদার কর্মকর্তাসহ সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিন সরকারের পক্ষ থেকে অর্পণ করা হলো।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত নিচ্ছিল সরকার।
পরে ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে এ মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়েছিল। ওই দিন কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর