ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ট্রাম্প আগে থেকেই জানতেন কাতারে হামলার কথা: ইসরায়েলি মিডিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গণমাধ্যমের দাবি, কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অবগত ছিলেন এবং তিনি এতে সম্মতি দিয়েছিলেন।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ট্রাম্প হামাসকে দুই দিন আগে "শেষ সতর্কবার্তা" দিয়েছিলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল এবং এর সম্পূর্ণ দায়িত্ব ইসরায়েলই নিচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় ইসরায়েল আচমকা হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল হামাস নেতারা যারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন বলে হামাস সূত্র আল-জাজিরাকে জানিয়েছে। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও কাতারের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছেন।
কাতার সরকার জানিয়েছে, তারা এই অযাচিত কর্মকাণ্ড সহ্য করবে না এবং সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে। হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)