ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন বছরে প্রতিদিন সাড়ে ৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
ডুয়া নিউজ: গত বছরের আগস্ট থেকে রেমিট্যান্স পালে বইছে হাওয়া। সেই ধারা অব্যাহত রয়েছে নতুন বছরেও। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে মোট ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় ৮ হাজার ৮৩৯ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এর মানে, প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আজ রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে: ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলারবিশেষায়িত ব্যাংকের মাধ্যমে: ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলারবেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে: ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলারবিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে: ২৫ লাখ ১০ হাজার ডলার২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাসীরা মোট ১,৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছর একই সময়ে ছিল ১,০৮০ কোটি ডলার, ফলে রেমিট্যান্স প্রবাহে ২৯৭ কোটি ৭০ লাখ ডলারের বৃদ্ধি ঘটেছে।
২০২৪ সালের জুলাই থেকে প্রতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল:
জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারআগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলারসেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলারঅক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলারনভেম্বর: ১৯৩ কোটি ডলারডিসেম্বর: ২৬৩ কোটি ৮৭ লাখ ডলারগত বছরের (২০২৩-২৪) তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রেমিট্যান্সের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ